এ জেড ভূঁইয়া আনাস
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় ব্যাংকের পলিসি অ্যাডভাইজর হচ্ছেন আবু ফরাহ নাসের 

আবু ফরাহ মো. নাসের। পুরোনো ছবি
আবু ফরাহ মো. নাসের। পুরোনো ছবি

আগামী ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে অবসরে যাবেন আবু ফরাহ মো. নাসের। বয়সসীমা ৬২ বছর পূর্ণ হওয়ায় ওইদিনই তার চাকরির মেয়াদ শেষ হবে। এরপর তাকে কেন্দ্রীয় ব্যাংকের পলিসি অ্যাডভাইজর হিসেবে নিয়োগ দেওয়া হবে। এজন্য সর্বশেষ বোর্ড মিটিংয়ে পলিসি অ্যাডভাইজর নামক নতুন পদ সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, আবু ফরাহ মো. নাছের অবসরে গেলে বাংলাদেশ ব্যাংকের নীতি প্রণয়ন ও তদারকির ক্ষেত্রে বড় ধরনের শূন্যতা তৈরি হবে। কারণ তিনি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। দীর্ঘদিন তিনি ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি’ বিভাগের মহাব্যবস্থাপক, নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিভাগটি দেশের ব্যাংক খাতের জন্য নীতি প্রণয়ন, শৃঙ্খলা রক্ষা ও তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্যই আবু ফরাহ মো. নাসেরকে বাংলাদেশ ব্যাংকের নীতি উপদেষ্টা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। এই পদে তিনি এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। দ্রুত সময়ের মধ্যে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা কালবেলাকে বলেন, গত বোর্ড মিটিংয়ে কেন্দ্রীয় ব্যাংকের পলিসি অ্যাডভাইজর হিসেবে নতুন পদ সৃষ্টি করা হয়েছে। আগে এই পদটি ছিল না। এই পদে ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাসের যুক্ত হতে পারেন। ডেপুটি গভর্নর পদে থেকে পদত্যাগের পরে তিনি এই পদে যুক্ত হবেন।

তবে ডেপুটি গভর্নর আবু ফরাহ নাসেরের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এ ধরনের কিছু আমার জানা নেই।

এদিকে, আবু ফরাহ মো. নাসের অবসরে গেলে কেন্দ্রীয় ব্যাংকের দুজন ডেপুটি গভর্নরের পদ খালি হবে। এসব পদে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, আবুল বসর ও প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমান নাম প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

এর বাইরে সাবেক নির্বাহী পরিচালকদের মধ্যে মো. আওলাদ হোসেন চৌধুরী, মো. সিরাজুল ইসলাম ও এএফএম শাহীনুল ইসলামের নামও ডেপুটি গভর্নর পদে আলোচনায় আছেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১০

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১১

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১২

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৩

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৪

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৫

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৬

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৭

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৯

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

২০
X