কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ১০:১০ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

৮ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ফেব্রুয়া‌রি‌তে

প্রবাসী আয় বেড়েছে। ছবি : সংগৃহীত
প্রবাসী আয় বেড়েছে। ছবি : সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে ২.১৬ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে, গত বছরের জুনে রে‌মি‌ট্যান্স এসে‌ছিল ২.১৯ বিলিয়ন ডলার।

রোববার (৩ মার্চ) রেমিট্যান্সের ওপর বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছরের ফেব্রুয়ারিতে ৩৯ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।

২০২৩ সালে বিদেশে গিয়েছেন রেকর্ড ১৩ লাখ ৫ হাজার কর্মী। তার আগের বছর ১১ লাখ ২৫ হাজার কর্মী বিদেশে যান।

প্রবাসী কর্মীর সংখ্যা বৃদ্ধি এবং এ বছর লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হওয়ায় রেমিট্যান্সপ্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় বেশি হয়েছে বলে মনে করা হচ্ছে।

এর আগে, ২০২৩ সালের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বরে ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে এবং ডিসেম্বরে এসেছিল রেমিট্যান্স ১৯৯ কোটি মার্কিন ডলার।

দীর্ঘদিন ধরেই বৈদেশিক মুদ্রার অভাবে আমদানিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। মার্কিন এ মুদ্রাটির সংকট নিরসনে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে। পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১০

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১১

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১২

বেদনার আকাশ

১৩

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৪

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৫

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

১৬

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১৭

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১৮

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১৯

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

২০
X