কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৯:১২ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ল সোনার দাম 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দাম কমানোর একদিন না পেরোতেই দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি।

দাম বাড়ানোর পর এবার সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের মূল্য ২ হাজার ৯১৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ। অর্থাৎ এর আগে কখনও এত দাম দেখেননি দেশের মানুষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারেও দাম বেড়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির নতুন দর ঠিক করা হয়েছে। এক্ষেত্রে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের ৯৩ হাজার ৩১২ টাকা ধার্য করা হয়েছে। আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দরে ৭৭ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৯ মার্চ) সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়। সেদিন দর দাঁড়ায় ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা। বুধবার (২০ মার্চ) যা কার্যকর হয়েছিল। এরপর একদিন না যেতেই নতুন মূল্য ঠিক করা হলো। শুক্রবার থেকেই তা কার্যকর হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১০

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১১

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১২

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৩

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৪

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৫

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৬

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৭

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৮

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৯

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

২০
X