কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০২:২৩ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গরুর মাংসের দাম নিয়ে ভোক্তার ডিজির নতুন সিদ্ধান্ত!

গরুর মাংসের দাম ব্যবসায়ীদের ওপর ছেড়ে দিলেন ভোক্তার ডিজি  এ. এইচ. এম. সফিকুজ্জামান। ছবি : সংগৃহীত
গরুর মাংসের দাম ব্যবসায়ীদের ওপর ছেড়ে দিলেন ভোক্তার ডিজি এ. এইচ. এম. সফিকুজ্জামান। ছবি : সংগৃহীত

দেশে চলমান অনিয়ন্ত্রিত গরুর মাংসের বাজার নিয়ে বহুদিন ধরে চলছে অস্থিরতা। এর মধ্যে আলোচিত মাংস ব্যবসায়ী খলিল-নয়নসহ বেশ কয়েকজন দাম কমালেও স্থির হয়নি এই বাজার। ব্যবসায়ী খলিল মাংসের দাম পরিবর্তন করায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে গরুর মাংস নিয়ে। এবার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

তিনি বলেছেন, খলিলসহ রাজধানীর আলোচিত তিন ব্যবসায়ী এতদিন লোকসান দিয়ে গরুর মাংস বিক্রি করেছেন। গরুর দাম বেড়ে যাওয়ায় বর্তমানে মাংসের দামও বেড়ে গেছে। এ পরিস্থিতিতে তারা কী করবেন, এটি সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত।

রোববার (২৪ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নতুন সভাকক্ষে ব্যক্তি পর্যায়ে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রির বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ভোক্তার ডিজি।

তিনি বলেন, গত বছরের শেষ দিকে খলিলের উদ্যোগে দেশের বাজারে কমতে শুরু করে গরুর মাংসের দাম। এ পরিস্থিতিতে বাংলাদেশ ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশন এক মাসের জন্য ৬৫০ টাকা দাম বেঁধে দেওয়ার পর চলতি বছরের ১০ জানুয়ারি থেকে আবারও বাড়তে শুরু করে মাংসের দাম। মূলত গরুর দাম বেশি হওয়ার কারণে মাংসের দাম বেড়ে গেছে।

তবে রমজান মাসজুড়ে খলিল ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিলেও গত ২১ জানুয়ারি জানায়, কম দামে আর মাংস বিক্রি করতে পারবে না। মাংসের দাম ১০০ টাকা বাড়িয়ে দেন তিনি। এদিকে উজ্জ্বল দাম বাড়িয়ে ৬৩০ টাকা করেছে; আর নয়ন ভালো মানের মাংস বিক্রি করছে ৬৫০ টাকায়।

রমজানের পর খলিল-নয়নদের দোকানে উপচেপড়া ভিড় ছিল জানিয়ে সফিকুজ্জামান বলেন,

ঢাকার বাইরে থেকে মানুষ এসে মাংস কিনছিল এসব দোকানে। এখানে পুলিশ পর্যন্ত মোতায়েন করা হয়েছিল। এর আগে খলিলকে মৃত্যুর হুমকি পর্যন্ত দেয়া হয়েছিল। রাজশাহীতে কম দামে মাংস বিক্রি করায় একজনকে খুন করা হয়েছিল।

মূলত খলিল-নয়নরা এতদিন লোকসান দিয়ে মাংস বিক্রি করেছে বলেও জানান ভোক্তার মহাপরিচালক। তিনি বলেন, এখন বাজারে গরুর দাম বেড়েছে। এ পরিস্থিতিতে তারা কী করবেন, এটি সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত।

এদিকে, সংবাদ সম্মেলনে খলিল জানান, লোকসান ঠেকাতে মাংস বিক্রি অর্ধেকে নামিয়ে আনা হবে। প্রতিদিন ৫০টির পরিবর্তে এখন থেকে ২০টি গরুর মাংস বিক্রি করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১০

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১১

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৩

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৪

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৫

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৬

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৭

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৮

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

২০
X