কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৮২ শতাংশ : বিবিএস

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেশি হবে বলে জানিয়েছে বিবিএস। যদিও চলতি অর্থবছর শেষ হতে আর অল্প কিছুদিন বাকি আছে। এর আগেই চলতি ২০২৩-২৪ অর্থবছরের সাময়িক হিসাবে জিডিপির প্রবৃদ্ধির তথ্য দিয়েছে বিবিএস।

সংস্থাটির হিসেবে অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় চলতি কিছুটা বেড়ে ৫ দশমিক ৮২ শতাংশ হবে। যেটি আগের ২০২২-২৩ অর্থবছরে ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ ছিল। সোমবার (২০ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জিডিপির সাময়িক হিসাব প্রকাশ করে এ তথ্য জানিয়েছে।

বিবিএস বলছে, এ বছর বাংলাদেশের জিডিপির আকার বেড়ে দাঁড়াবে ৫০ লাখ ৪৮ হাজার কোটি টাকা। আগের অর্থবছরে তা ছিল ৪৪ লাখ ৯০ হাজার কোটি টাকা।

বিবিএসের সাময়িক হিসাবে বলা হচ্ছে, এ অর্থবছরে সবচেয়ে বড় ধাক্কা আসছে শিল্প খাতে। শিল্প খাতের প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৬ দশমিক ৬৬ শতাংশে। আগের অর্থবছরে তা ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ।

প্রবৃদ্ধির হিসাবে সবচেয়ে খারাপ কৃষি খাতে ৩ দশমিক ২১ শতাংশ, আগের অর্থবছরে তা ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ। তবে শিল্প ও কৃষিতে কমলেও আগের বছরের তুলনায় এবার সেবা খাতের প্রবৃদ্ধি বাড়বে বলে ধারণা দিয়েছে সরকারি এ সংস্থা। তারা বলছে, সেবা খাতের প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৫ দশমিক ৮ শতাংশে, আগের অর্থবছরে তা ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ।

তবে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংকের হিসাবে এ প্রবৃদ্ধি আরও কম হবে। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে ৫.৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৫.৮ শতাংশ।

যদিও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বলছে প্রবৃদ্ধি আরও বেশি হবে। রপ্তানির ওপর নির্ভর করে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় দশমিক এক শতাংশ হবে বলে এডিবির পূর্বাভাসে বলা হয়েছে।

আগামী অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ছয় দশমিক ছয় শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছে ম্যানিলাভিত্তিক এই ঋণদাতা প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র সদস্য নিহত

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

বন্যহাতির আক্রমণে শ্রমিক নিহত

সরকারি বই-খাতাসহ ট্রাক জব্দ

ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে কে কোন দায়িত্বে?

ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সুপার স্টার ইন্ডাস্ট্রিয়াল কেবলের যাত্রা শুরু

ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১০

বাড়তে পারে মোবাইল ফোনের দাম

১১

দিনের বেলা কত মিনিট ঘুমানো সবচেয়ে ভালো?

১২

রেস্টুরেন্টে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

১৩

আর্জেন্টিনার পরের ম্যাচ কখন, কোথায়? দেখবেন কীভাবে

১৪

বাহরাইনে ড্রোন হামলা চালাল ইরান

১৫

প্রযুক্তি কর  / ইউরোপকে ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

১৬

সারারাত ফ্যান চালিয়ে ঘুমানো কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

১৭

হাম সন্দেহে আরও ৬ জনের মৃত্যু

১৮

সিঁথি সাহার কণ্ঠ, অলংকারের নাচে মাতাচ্ছে ‘বসন্তের কোকিল’

১৯

বাজেটে বৈষম্যের শিকার বরিশালবাসী: আলাল  

২০
X