বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ-জ্বালানি খাতে অবদানে সম্মাননা পেল এফইআরবি

২৪তম ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কনফারেন্স অ্যান্ড গ্রিন এক্সপো-২০২৪ এ অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
২৪তম ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কনফারেন্স অ্যান্ড গ্রিন এক্সপো-২০২৪ এ অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাতের বিশেষ অবদানের জন্য ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশকে (এফইআরবি) বিশেষ সম্মাননা দিয়েছে ২৪তম ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কনফারেন্স অ্যান্ড গ্রিন এক্সপো-২০২৪ কর্তৃপক্ষ। এফইআরবির পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন চেয়ারম্যান মো. শামীম জাহাঙ্গীর।

বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ক্রেস্ট হস্তান্তর করা হয়।

সিনেট ভবনে বসেছিল ২৪তম ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কনফারেন্স অ্যান্ড গ্রিন এক্সপোর ২৪ আসর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জি এবং গ্রিনটেক ফাউন্ডেশন যৌথভাবে কনফারেন্স আয়োজন করে। এতে সহযোগী হিসেবে ছিলেন, ইউএসএআইডি, স্রেডা, ইডকল ও বিএসআরইএ।

আয়োজকরা বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘ দুই যুগ ধরে কাজ করে আসছে এফইআরবি। সংগঠনটির সদস্যরা তাদের লেখনীর মাধ্যমে বিশাল অবদান রেখে চলেছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের আজকের উন্নয়নে সংগঠনটির অবদান অস্বীকার করার উপায় নেই। সে কারণে এফইআরবিকে সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত। আগামী বছর থেকে এফইআরবির সদস্যদের জন্য ফেলোশিপ প্রদানের বিষয়ে আমরা আগ্রহী।

এ ছাড়া সংগঠনের নির্বাহী কমিটির (২০২৪-২৫) চেয়ারম্যান মো. শামীম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান কাকন (দৈনিক আমাদের সময়), নির্বাহী পরিচালক সেরাজুল ইসলাম সিরাজ (বার্তা২৪.কম), পরিচালক (উন্নয়ন ও অর্থ) হাসনাইন ইমতিয়াজ (দৈনিক সমকাল), পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) নাজমুল হক লিখন (দৈনিক দেশ রূপান্তর), পরিচালক (ডাটা ব্যাংক) মো. ইয়ামিন (এফএপি), পরিচালক (বিনোদন ও কল্যাণ) মুজিব মাসুদ (দৈনিক যুগান্তর), নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), হাসান আজাদ (দৈনিক কালবেলা), শাহেদ সিদ্দিকী (ইন্ডিপেন্ডেন্ট টিভি), ফয়েজ আহমেদ খান তুষারকে (দৈনিক সংবাদ) সম্মাননা প্রদান করা হয়েছে।

এ ছাড়া এফইআরবির প্রতিষ্ঠাতা সদস্য এনার্জি অ্যান্ড পাওয়ারের এডিটর মোল্লাহ এম আমজাদ হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।

২৪তম ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কনফারেন্স অ্যান্ড গ্রিন এক্সপো-২০২৪ উপলক্ষে প্রদর্শনীর পাশাপাশি ৪টি উচ্চপর্যায়ে সেমিনার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সরকারের মন্ত্রী, আমলা, শিক্ষাবিদ, নবায়নযোগ্য জ্বালানি খাতের ব্যবসায়ী, উদ্যোক্তা, উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত, সুইডিস রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি ও বাংলাদেশের ৩০ ব্যাংকের প্রতিনিধি ও সাবেক গভর্নর অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলদ-ঔষধি গাছ বিতরণ

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

১০

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

১১

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

১২

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

১৩

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

১৪

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

১৫

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদের কাছে ফের আবেদন চাইল সরকার

১৬

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

১৭

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১৮

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

১৯

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

২০
X