কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৬ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের উন্নয়নে ভূমিকা রাখে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার সচিবালয়ে এফইআরবি’র নবনির্বাচিত কমিটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : কালবেলা
বৃহস্পতিবার সচিবালয়ে এফইআরবি’র নবনির্বাচিত কমিটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : কালবেলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)-এর নবনির্বাচিত কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।

প্রতিমন্ত্রী (এফইআরবি)’র নবনির্বাচিত কমিটির সব সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের প্রকৃত উন্নয়নে বড় ভূমিকা রাখে। সাংবাদিকরা সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে অপপ্রচার রুখে দিতে সহায়ক হয়। ভুলত্রুটির ঊর্ধ্বে কেউই নয়, তাই সাংবাদিকদের অনেক প্রতিবেদন সঠিক সিদ্ধান্ত নিতেও বড় ভূমিকা রাখে।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের কাছে প্রকৃত তথ্য তুলে ধরতে পারলেই দেশের জনগণ উপকৃত হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের মতো টেকনিক্যাল একটি সেক্টরে সাংবাদিকতা করার ক্ষেত্রে সাংবাদিকদের উৎকর্ষতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

এসময় তিনি বলেন, সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

সাক্ষাৎকালে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) চেয়ারম্যান মো. শামীম জাহাঙ্গীর, নির্বাহী পরিচালক সেরাজুল ইসলাম সিরাজ, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান কাকন, পরিচালক (উন্নয়ন ও অর্থ) হাসনাইন ইমতিয়াজ, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) নাজমুল হক লিখন, পরিচালক (ডাটা ব্যাংক) মো. ইয়ামিন এবং পরিচালনা সদস্য- হাসান আজাদ, শাহেদ সিদ্দিকী ও ফয়েজ আহমেদ খান তুষার উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X