কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৭:২০ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগে রিজার্ভ বাড়ল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। এর আগে সুখবর পাওয়া গেছে দেশের রিজার্ভে। জানা গেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ দশমিক ২০ বিলিয়ন ডলার বা এক হাজার ৯২০ কোটি ৯৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার। একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার বা দুই হাজার ৪৫২ কোটি ১৬ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ২৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী, গ্রস রিজার্ভ ১৯ দশমিক ২১ বিলিয়ন। মাসের শুরুতে অর্থাৎ ৫ জুন গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ২৩ বিলিয়ন এবং বিপিএম-৬ ছিল ১৮ দশমিক ৬২ বিলিয়ন।

বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে দেওয়া হয়। এটি প্রকাশ করা করা হয় না। সেখানে আইএমএফের এসডিআর খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়।

আরও জানা গেছে, দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন ১৩ বিলিয়ন ডলারের ঘরে। প্রতি মাসে ৫ বিলিয়ন ডলার হিসেবে এ রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা নেই। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন মন্দ সূচকে রয়েছে। একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হলো বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ।

সূত্র বলছে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) মার্চ ও এপ্রিল মাসের দায় মেটানোর পর মে মাসের মাঝামাঝি বাংলাদেশ ব্যাংকে মোট রিজার্ভ কমে দুই হাজার ৩৭৭ কোটি ডলারে নেমে আসে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ নামে এক হাজার ৮৩২ কোটি ডলার। কিন্তু ওই সময় প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভ ১৩ বিলিয়ন ডলারের কাছাকাছি নেমে আসে।

আগামী ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ১১ কোটি মার্কিন ডলার। এ লক্ষ্যমাত্রা কমিয়ে আইএমএফ এক হাজার ৪৭৫ কোটি ডলারে নামিয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

১০

নাটকে ফেরার আভাস দিলেন মিম

১১

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

১২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

১৩

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

১৪

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১৬

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

১৭

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

১৮

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

১৯

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

২০
X