কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৬:১৪ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

আকুর দায় শোধ করল বাংলাদেশ ব্যাংক, রিজার্ভ এখন কত

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বর-অক্টোবরের জন্য ১৬১ কোটি ডলার পরিশোধ করেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) এ দায় শোধ করা হয়। এরপর রোববার গ্রস রিজার্ভ কমে ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ রয়েছে ২৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। গত সেপ্টেম্বরে যা ২৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার ছিল।

অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২৭ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২১৭৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৭৩৭৬ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ২১ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩২১০৭ দশমিক ৯১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৭৩৫০ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

প্রসঙ্গত, আকু হলো—আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে প্রতি দুই মাস পর বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার দায় পরিশোধ হয়।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X