কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৭:৪৫ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সায়েন্সল্যাব ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সায়েন্সল্যাব ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাজধানীর সায়েন্সল্যাব ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে পাঁচ ঘণ্টা রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারী।

রোববার (৭ জুলাই) সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় ছেড়ে চলে যান। এ সময় তারা একটি মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ের দিকে চলে যাত্রা করেন।

আজকের মতো আন্দোলন সমাপ্তি ঘোষণার আগে শিক্ষার্থীরা জানান, আজকের মতো সায়েন্সল্যাব মোড়ে কর্মসূচি শেষ। আজকের মতো কর্মসূচি শেষ হলেও কোটা প্রথা বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। আগামীকাল থেকে আবারও তাদের আন্দোলন কর্মসূচি চলবে।

এদিকে সরকারি চাকরিতে বেতন কাঠামোর ৯ম থেকে ১৩তম গ্রেডে (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির) মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বহালের সিদ্ধান্তে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের পক্ষ থেকে ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির কারণে রাজধানী ঢাকায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এমতবস্থায়, এই আন্দোলনের তিন সমন্বয়কের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

রোববার (৭ জুলাই) সন্ধ্যা ৭টায় এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব আল ইসলাম।

তিনি বলেন, আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে বৈঠকে বসেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর মহল। তারা ফিরে না আসা পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আন্দোলনকারীরা জমায়েত হয়ে সেখান থেকে বিকেল সোয়া ৩টায় বিশাল মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার মোড়ে মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধও করেন আন্দোলনকারীরা। বিশেষ করে, শাহবাগ মোড়ে ঢাবির শামসুন্নাহার হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, বেগম রোকেয়া হল, সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, মাস্টারদা সূর্যসেন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল, কবি জসীম উদ্দিন হল, এ এফ রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও জগন্নাথ হল; চানখারপুলে ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ এবং সায়েন্সল্যাবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা বিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X