কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৬:০৭ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু এ সময়ে আমাদের জন্য চ্যালেঞ্জ : তাজুল ইসলাম

মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। ছবি : কালবেলা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আজকের এ সময়ে ডেঙ্গু আমাদের জন্য চ্যালেঞ্জ। সারাবিশ্ব এ চ্যালেঞ্জের মুখোমুখি। একজন ডেঙ্গু রোগী থেকেও মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু রোগ হতে পারে।

রোববার (৩০ জুলাই) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হানিফ মিলনায়তনে করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, আমাদের দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যমতে, এ যাবৎকালের সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ডেঙ্গুর লার্ভা দুই বছর পর্যন্ত টিকে থাকে বলা হচ্ছে, যা পানি পেলে এ সময়ের মধ্যে জীবন্ত হয়ে যাবে। এখন গণমাধ্যম বলে, বছরের নির্ধারিত সময়ে কেন আমরা স্প্রে করি। বিশেষ ব্যবস্থা নেই। বাস্তবতা হলো এসব কীটনাশক ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন রয়েছে। সারাবছর এসব স্প্রে করলে তো আমাদের নাগরিকরা অসুস্থ হয়ে পড়বেন। আমাদের মনে রাখতে হবে মশা একটা বৈশ্বিক সমস্যা।

শেখ ফজলে নূর তাপস বলেন, আমাদের নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। আগামী দিনগুলোতেও আমরা কাজ করে যাব। ডেঙ্গু শুধু ঢাকায় নয়, পুরো দেশেই ছড়িয়েছে। বর্তমানে দক্ষিণ সিটি এলাকায় ১শ থেকে ১৫০ জনের মধ্যে রোগী পাওয়া যাচ্ছে। যা আমাদের কাউন্সিলর এবং সবার সম্মিলিত চেষ্টায় সম্ভব হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম ডিএসসিসি প্রধান নির্বাহী মিজানুর রহমানসহ আরও অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১০

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১১

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১২

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৩

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৪

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৫

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৬

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৭

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৮

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৯

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

২০
X