কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৫:১৬ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তারুণ্যের শক্তিতেই সরকারের পতন ঘটবে: রিজভী

বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী
বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্বের অনেক দেশ আছে যেখানে তরুণরা লড়াই সংগ্রাম করে দেশ স্বাধীন করেছে। ফ্যাসিবাদী শক্তির পরাজয় ঘটে তরুণদের স্লোগানে ও শক্তিতে। বাংলাদেশেও তারুণ্যের শক্তিতে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ।

আজ সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন রিজভী। সারা দেশের ৬টি গুরুত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিতব্য তরুণ সমাবেশকে স্বাগত জানিয়ে ঢাকায় এই সমাবেশ ও শোভাযাত্রা করল বিএনপি।

রিজভী বলেন, আজকে তরুণদের স্বপ্ন দেখাচ্ছেন ও পথ দেখাচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যার মাঝে আমরা তারুণ্য দেখি। আমরা সেই নেতা তারেক রহমানের অনুসারী। আমরা জাতীয়তাবাদী শক্তির সন্তান। শেখ হাসিনা হচ্ছেন ভীতু। তিনি সেজন্যই দিনের ভোট রাতে করেন। আজকে তরুণদের আরও শক্তিশালী হয়ে বজ্রকণ্ঠে জেগে উঠতে হবে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়ের পরিচালনায় শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, এবিএম মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শামা ওবায়েদ, নাসির উদ্দিন অসীম, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, সেলিমুজ্জামান সেলিম, অনিন্দ্য ইসলাম অমিত, নজরুল ইসলাম আজাদ, আব্দুল খালেক, শহিদুল ইসলাম বাবুল, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আসাদুল করিম শাহিন, নিলোফার চৌধুরী মনি, মো. আমিনুল হক, ডা. পারভেজ রেজা কাকন, রফিক সিকদার, আবু বকর সিদ্দিক, ব্যারিস্টার মীর হেলাল, হাসান মামুন, হুম্মাম কাদের চৌধুরী, হাবিবুর রশিদ হাবিব, সুলতান সালাউদ্দিন টুকু, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, তানভীর আহমেদ রবিন, আবুল কালাম আজাদ, ডা. জাহেদুল কবির জাহিদ, সর্দার নূরুজ্জামান, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, আলমগীর হাসিন আহমেদ, প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম, একেএম আসাদুজ্জামান চুন্নু, অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয়। নেতাকর্মীরা সরকারের পদত্যাগ, খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি ও তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১০

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১১

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১২

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৪

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৫

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৬

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৭

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৮

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৯

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

২০
X