কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৯:২৯ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পানির দাম এক লাফে দ্বিগুণ করল ওয়াসা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

উৎপাদন খরচ বৃদ্ধির বিষয় সামনে এনে এটিএম বুথের পানির দাম দ্বিগুণ করেছে ঢাকা ওয়াসা।

মঙ্গলবার (১ আগস্ট) থেকে প্রতি লিটার পানি কিনতে হবে ৮০ পয়সায়। বর্তমানে প্রতি লিটার পানি বিক্রি হচ্ছে ৪০ পয়সায়। উৎপাদন খরচ বৃদ্ধির বিষয় সামনে এনে সম্প্রতি ঢাকা ওয়াসার পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন : ঢাকায় পানি সংকটের কারণ জানালেন ওয়াসা এমডি

এটিএম বুথ প্রকল্পের প্রকল্প পরিচালক রামেশ্বর দাস বলেন, লিটারপ্রতি ৩০ পয়সা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটারের দাম হবে ৭০ পয়সা। বাকি ১০ পয়সা কর বাবদ গ্রাহককে পরিশোধ করতে হবে। ১ আগস্ট থেকে এ দাম কার্যকর হবে।

জানা গেছে, বর্তমানে ঢাকা ওয়াসার ৩২১টি পানির এটিএম বুথ রয়েছে। এর মধ্যে চালু আছে ২৯৪টি। ওয়াসার পানির পাম্পগুলোতে এসব এটিএম স্থাপন করা আছে। এটিএম বুথের মাধ্যমে সেখান থেকে গভীর নকলকূপের পানি গ্রাহকের নেওয়ার সুযোগ রয়েছে। এরই মধ্যে বুথে বুথে নোটিশ দিয়ে গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়েছে দাম বৃদ্ধির কথা। এতদিন প্রতি লিটারের দাম ছিল করসহ ৪০ পয়সা।

ওয়াসা বলছে, যে দামে ওয়াসা এটিএম বুথের মাধ্যমে গ্রাহককে পানি দেয় তাতে খরচ ওঠে না। বিদ্যুৎ বিল, কর্মীদের বেতনভাতা, পানি সরবরাহে এটিএম বুথ স্থাপনসহ বিভিন্ন খরচ আছে। এতদিন ভর্তুকি দিয়ে গ্রাহককে এই সেবা দেওয়া হচ্ছে। ভর্তুকির পরিমাণ কমানোর জন্য দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : পানি কম ব্যবহারের পরামর্শ দিলেন ওয়াসার এমডি

ব্যাংকের এটিএম বুথের অনুকরণে বিভিন্ন এলাকায় ঢাকা ওয়াসার গভীর নলকূপের সঙ্গে বছর দশেক আগে ঢাকা ওয়াসা পানির এটিএম বুথ স্থাপন করে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ড্রিংকওয়েল ও ঢাকা ওয়াসা যৌথভাবে এটিএম স্থাপন ও এর কার্যক্রম পরিচালনা করছে।

এ উদ্যোগের ফলে স্বল্পমূল্যে গ্রাহক সুপেয় পানি পেতে শুরু করে। গ্রাহকের মধ্যেও এটিএমের পানি সংগ্রহ করতে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এরপর ঢাকা ওয়াসা এটিএম বুথের সংখ্যা প্রতিবছরই বাড়িয়েছে। এটিএম বুথ থেকে গ্রাহককে পানি সংগ্রহ করতে হলে বুথ সংলগ্ন অফিস থেকে ৫০ টাকা দিয়ে একটি কার্ড সংগ্রহ করতে হয়। সেখান থেকেই কার্ডে টাকা রিচার্জ করতে হয়। সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ৯৯৯ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। এরপর ওই কার্ডটি এটিএম বুথে প্রবেশ করিয়ে প্রয়োজন অনুযায়ী পানি সংগ্রহ করা যায়।

গ্রাহকের চাহিদা অনুযায়ী পানি পাত্রে পড়ার পর ট্যাপ বন্ধ হয়ে যায়। ওই পরিমাণ অর্থ কার্ড থেকে কেটে রাখা হয়। কার্ডের টাকা শেষ হয়ে গেলে আবারও কার্ড রিচার্জের সুযোগ পান গ্রাহকরা। গভীর নলকূপ থেকে উত্তোলিত পানি সরাসরি এটিএমের মাধ্যমে গ্রাহক পেয়ে থাকেন। প্রতিদিন গড়ে প্রায় ১৪ লাখ লিটার পানি বিক্রি করছে ঢাকা ওয়াসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X