কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার হাজারীবাগে ইফতিয়ার হোসেন ইমন (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় গণকটুলী প্রাইমারি স্কুল মাঠে ঘটনাটি ঘটে।

আহতাবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত ইমন পরিবারের সঙ্গে হাজারীবাগ গণকটুলী মসজিদ গলিতে থাকতেন। তার বাবার নাম মো. ইউসুফ। ইমন নেসলে কোম্পানিতে চাকরি করতেন।

ইমনের বন্ধু মো. জাহিদ হোসেন জানান, সন্ধ্যার দিকে প্রাইমারি স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ইমন। এ সময় একই এলাকার রাফিন নামে বয়সে ছোট এক ছেলেকে শাসন করেন তিনি। হঠাৎ সেখানে উপস্থিত হয় রাফিনের বন্ধু সানজু (২২)। তখন সানজুর সঙ্গেও ইমনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সানজু বাসা থেকে ছুরি এনে ইমনের বুকের বাম পাশে আঘাত করে। ইমন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ইমনের বাবা মো. ইউসুফের দাবি করেন, তার ছেলে স্থানীয় যুবদলের নেতা ছিলেন। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাজারীবাগ থেকে ওই তরুণকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১০

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১২

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৩

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৪

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৫

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৬

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৭

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৮

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৯

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

২০
X