জনি রায়হান
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষককে প্রকাশ্যে রাস্তায় জুতাপেটা করলেন বিএনপি নেতা

প্রধান শিক্ষককে প্রকাশ্যে জুতাপেটা করেছেন বিএনপি নেতা। ছবি : ভিডিও থেকে নেওয়া
প্রধান শিক্ষককে প্রকাশ্যে জুতাপেটা করেছেন বিএনপি নেতা। ছবি : ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মিরপুরে রশিদ মাস্টার নামে এক প্রধান শিক্ষককে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম গোলাম মোস্তফা। তিনি পল্লবী থানা বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সভাপতি।

স্থানীয়রা জানান, সেই শিক্ষককে জুতাপেটা ছাড়াও দলীয় লোকজন নিয়ে মারধর করেছেন ওই বিএনপি নেতা। মারধর করার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এসেছে কালবেলার হাতে। গত বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) মিরপুর পল্লবীর ১২ নম্বর মুসলিম বাজারের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দোকানের সামনে থাকা সড়কে রশিদ মাস্টার দাঁড়িয়ে ছিলেন। তখন তাকে হঠাৎ জুতাপেটা শুরু করেন বিএনপি নেতা গোলাম মোস্তফা। নিজেকে রক্ষা করতে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ওই শিক্ষককে পেটাতে থাকেন বিএনপি নেতার লোকেরাও।

জানা গেছে, রশিদ মাস্টার উত্তর কালশী স্কুলের সাবেক প্রধান শিক্ষক। স্থানীয় দোকান বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে মারধর করা হয়েছে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

ভুক্তভোগী রশিদ মাস্টার কালবেলাকে বলেন, দীর্ঘদিন ধরে নানা রকমের নির্যাতন হচ্ছে আমার ওপরে। বাজারের দোকান নিয়ে ঝামেলা চলছিল। তারা আমার সব নিয়ে গেছে। আমি অভিযোগ করার পর থেকে আমাকে যেখানে পায় সেখানেই মারধর করছে।

পল্লবী থানার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফার কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে উল্টো অভিযোগ করেন।

তিনি কালবেলাকে বলেন, ‘ওই শিক্ষক আমার ওপর অনেক অত্যাচার করেছে। গত ১৬ বছরে আমাকে ৩ বার জেলে পাঠিয়েছে। ডিবি পুলিশ দিয়ে হয়রানি করেছে। এটা আমাদের পারিবারিক দ্বন্দ্ব। আমি তাকে ঠকাইনি। তার কোনো দোকানও নিয়ে নেইনি। সে ভুয়া কাগজপত্র দিয়ে শিক্ষক হয়েছিল। তার সব কিছুই ভুয়া বানানো।’

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X