কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে মধ্যরাতে চাঁদাবাজি করতে গিয়ে শ্রমিক দল নেতা আটক

আটক শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ। ছবি : সংগৃহীত
আটক শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ। ছবি : সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র-জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ। সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১১টার দিকে জালাল আহমেদের নেতৃত্বে শতাধিক দুর্বৃত্ত কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার জন্য আসেন। এ সময় ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে, তারা এসে চাঁদাবাজদের প্রতিহতের চেষ্টা করেন। এ সময় চাঁদাবাজদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও ব্যবসায়ী আহত হন।

শিক্ষার্থীরা চাঁদাবাজির নেতৃত্ব দেওয়া তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে জালাল আহমেদের দাবি, চাঁদাবাজি নয়, বাজারে সংঘর্ষ হচ্ছে দেখে মীমাংসা করতে এসেছিলেন তিনি।

এক শিক্ষার্থী বলেন, চাঁদাবাজির যে তালিকা করেছিলাম সেখানে আটক হওয়া ব্যক্তির নাম আছে। আমরা এই তালিকাটি সেনাবাহিনীর কাছে জমা দেওয়ার জন্য করেছিলাম। আজকে তাকে আমরা পেয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১০

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

১১

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

১২

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

১৩

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

১৪

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

১৫

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

১৬

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

১৭

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

১৮

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

২০
X