কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

পূর্বশত্রুতার জের ধরে রাজধানীর যাত্রাবাড়ীতে রাসেল শিকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে কুতুবখালী রসুলপুর সেলফির মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাসেলকে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই রুবেল শিকদার জানান, আমার ভাই দুদিন আগে স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী হৃদয়, হাসিব, পিয়াস, রমজান ও নাঈমকে রসুলপুর এলাকায় ছিনতাই করতে নিষেধ করে এবং তাদের কয়েকজনকে মারধর করে। পরে সন্ধ্যায় তারা আমার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সিফাত নামে আরও একজনকে কুপিয়ে জখম করে। পরে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সিফাত যাত্রাবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, আমরা দক্ষিণ কুতুবালীতে ভাড়া বাসায় থাকি। আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায়। আমার বাবার নাম মৃত আসলাম সিকদার। আমার ভাইয়ের তিন বছরের একটি মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X