কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১২:২৬ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
ইমন হত্যা

আ.লীগের আরও ২ নেতা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর পল্লবীতে প্রাণ হারান ইমন। এ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

গ্রেপ্তাররা হলেন- পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা মোহাম্মদ দ্বীন ইসলাম এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন জনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ নম্বর বাসস্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের সড়কে আন্দোলনে অংশ নিয়েছিল মো. ইমন হোসেন আকাশ। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর করা এলোপাতাড়ি গুলিতে ইমন গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয় ডা. আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইমনের মা বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ দ্বীন ইসলাম ও মো. আকবর হোসেন জনিকে শনিবার (৫ অক্টোবর) রাতে পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে ইমন হত্যা মামলায় ৩ অক্টোবর রাতে পল্লবী এলাকা থেকে থানা যুবলীগের আইনবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X