কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাড্ডায় বাসচাপায় কর্মজীবী নারী নিহত

রাজধানীতে বাসচাপায় নারী নিহত। ছবি : সংগৃহীত
রাজধানীতে বাসচাপায় নারী নিহত। ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডা প্রগতি সরণিতে আকাশ পরিবহনের বাসচাপায় এক কর্মজীবী নারী নিহত হয়েছেন।

বুধবার (০৯ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। গুলশান ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে গুলশান ট্রাফিক ডিভিশন জানায়, ‘সম্মানিত নগরবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাড্ডা ট্রাফিক জোনের অধীন ফুজি ট্রেড সেন্টারের সামনে আউটগোয়িংয়ে আকাশ পরিবহনের বাসের চাকার নিচে পিষ্ট হয়ে নেক্সট ভেনচার কোম্পানির একজন নারী কর্মী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন। ঘাতক বাস আটক করা হয়েছে।’

পোস্টে আরও বলা হয়, ‘ওই কোম্পানির কর্মীরা রাস্তায় অবস্থান নেওয়ার কারণে রামপুরা থেকে যমুনা ফিউচার পার্কের দিকে এক লেনে গাড়ি চলাচল করছে। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্যে চেষ্টা করা হচ্ছে। সড়কে অবস্থান নেওয়া লোকজন সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১০

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১১

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১২

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৪

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৫

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৭

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৮

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৯

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

২০
X