কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০২:৫৪ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৪:০৭ এএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৭

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৭ জনকে আটক করা হয়। ছবি : কালবেলা
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৭ জনকে আটক করা হয়। ছবি : কালবেলা

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় ২টি পিস্তল, ২০ রাউন্ড বুলেটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে ডেয়ারিং টাইগার্স ২৩ ইস্ট বেঙ্গল এর নয়টি টিম এই অভিযান পরিচালনা করে।

জানা যায়, মূলত গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলকে গ্রেপ্তারের জন্য জেনেভা ক্যাম্পে এ অভিযান চালানো হয়। এসময় তাকে গ্রেপ্তার করতে না পারলেও তার সঙ্গীদের ধরতে সক্ষম হয় সেনাবাহিনী।

সন্ত্রাসদমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এ অভিযানিক দল।

এদিকে, গত ২ দিনের বিশেষ অভিযানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেপ্তার হওয়ায় নিরাপত্তাহীনতায় থাকা মোহাম্মদপুরবাসীর মনে স্বস্তি ফিরে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

প্রথমবারের মতো বেসরকারি স্পেস রকেট উৎক্ষেপণ করল ভারত

থাইল্যান্ডে ১৫ কোটি বছর আগের নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান 

বিশ্বকাপে ফিফার আয়ে জোয়ার, বড় অঙ্কের লভ্যাংশ পাচ্ছে বাংলাদেশ

পাট ক্ষেতে ব্যবসায়ীর মরদেহ, শরীরে মাখানো রাসায়নিক কীটনাশক

রোহিঙ্গা সংকট সমাধান থেকে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

এক্স-রে’তে ধরা পড়ল পেটের ভেতরের ইয়াবা, গ্রেপ্তার মাদক কারবারি

তৃতীয় স্থান নির্ধারণী লড়াই আজ, এ ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যোগ হবে?

বরিশাল সদর বিএনপির কমিটিতে আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ

শিক্ষামন্ত্রীর কাছে এমপিও বঞ্চিত প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবি এমপি টিপুর

১০

মৃদু আলো জ্বালিয়ে ঘুমালে কী হয়, জানাল গবেষণা

১১

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

কেন ভুতুড়ে বাড়ির চাহিদা বাড়ছে জাপানে?

১৩

মাদকের শাস্তি মৃত্যুদণ্ড: বাউফলে বিএনপি নেতার উদ্যোগে মাইকিং

১৪

সিরামিক্স কারখানার ইটিপি প্ল্যান্টে নেমে ২ শ্রমিকের মৃত্যু

১৫

ওয়ালটনে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৬

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৬১৬ কোটি, বাকিরা কে কত?

১৭

১০০ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন

১৮

বরিশালে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

১৯

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২০
X