কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার ৩

রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি, সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর-আগুনের ঘটনায় ৩ জন গ্রেপ্তার। ছবি : কালবেলা
রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি, সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর-আগুনের ঘটনায় ৩ জন গ্রেপ্তার। ছবি : কালবেলা

রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি, সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং তাতে আগুন দেওয়ার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১ নভেম্বর) এক সাঁড়াশি অভিযানের মাধ্যমে তাদের রাজধানীর ভাষানটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, রাজধানীর কাফরুল এবং ভাষানটেক থানার আওতাধীন কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর করে। পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের কারণে ওই দিন থেকেই থেকে যৌথ অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে শুক্রবার রিফাত, হৃদয় এবং ইয়াসিন নামের ৩ জন দুষ্কৃতিকারীকে ভাষানটেক এলাকা থেকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদের ভাষানটেক থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X