কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০১:০২ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেলে কারিগরি ত্রুটি, ৩ ঘণ্টা বন্ধের পর চালু

মেট্রোরেল। ছবি : সংগৃহীত
মেট্রোরেল। ছবি : সংগৃহীত

প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পরে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। দিয়াবাড়ী থেকে বুধবার (৯ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে মেট্রোরেল ছেড়েছে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট-৬ (এমআরটি) প্রকল্প ব্যবস্থাপক এ বি এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সকাল ৯টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

এমআর‌টি-৬ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক শেখ খ‌লিলুর রহমান জানান, লাইনে সমস্যা হওয়ায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ ছিল। এ কারণে মেট্রোরেল বন্ধ ছিল। সমস্যা সমাধানে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

গত সোমবার ট্র্যাকে কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করে মেট্রোরেল। ৪০ মিনিট দেরিতে চালু হওয়ায় স্কুল-কলেজ ও অফিসগামী নিয়মিত যাত্রীরা তখন দুর্ভোগে পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X