কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর শান্তিবাগে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

জানা যায়, নিহত শিক্ষার্থীর নাম মো. ইসমাইল হোসেন রাহাত (১৭)। রাহাত ফরিদপুরের কোতোয়ালি থানার ঘাটপাড়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। পড়াশোনা করতেন ফরিদপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বিভাগে। তিনি শাজাহানপুরের শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

রাহাতের বাবা বেলায়েত হোসেন জানান, সোমবার (১৮ নভেম্বর) দুপুরে শান্তিবাগ এলাকার হাসান, হোসেন, সিয়াম ও তন্ময়সহ কয়েকজন বখাটে কিশোরের সঙ্গে সিনিয়র-জুনিয়র নিয়ে রাহাতের কথাকাটাকাটি হয়। একই বিষয়ে আগেও বেশ কয়েকবার কথাকাটাকাটি হয়েছিল। এই ঘটনার জেরে সোমবার দুপুরে বখাটেরা প্রথমে রাহাতকে মারধর করে। পরে তারা ধারালো ছুরি দিয়ে সিয়ামের পিঠে কয়েকটি আঘাত করে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসা দিয়ে তাকে বাসায় নিয়ে যাই। তারপর বাসায় গিয়ে আবার অসুস্থ হয়ে পড়লে রাতেই রাহাতকে কাকরাইলের একটি হাসপাতালে ভর্তি করি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে আমার ছেলে মারা যায়।

এ বিষয়ে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমরা ভোর রাতের দিকে কাকরাইলের ওই হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করি। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পারি সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনাটি ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X