কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রণক্ষেত্র জুরাইন, অবরোধকারীদের কয়েকজন আটক

জুরাইনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অটোরিকশা চালকদের ধাওয়া-পাল্টাধাওয়া। ছবি : সংগৃহীত
জুরাইনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অটোরিকশা চালকদের ধাওয়া-পাল্টাধাওয়া। ছবি : সংগৃহীত

রাজধানীর জুরাইনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে জুরাইন এলাকা।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরের দিকে এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রেলপথ অবরোধ করে রাখেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। পরে সেখান থেকে সড়কে চলে আসেন তারা। এতে ট্রেনের পাশাপাশি সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। অন্যদিকে অবরোধে আতঙ্কিত হয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হন মালিকরা। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় অবরোধের কারণে নারায়ণগঞ্জ কমিউটার নামের একটি ট্রেন সেখানে আটকা পড়ে। আর নকশীকাঁথা কমিউটার নামে একটি ট্রেন ঢাকা ছাড়তে পারছে না। চালকদের অবরোধে আপাতত ঢাকা–নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া-পদ্মাসেতু রেল চলাচল বন্ধ রয়েছে।

দুপুর ১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাটারিচালিত রিকশাচালকদের সরিয়ে দিতে এলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পুলিশ সদস্যরা বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এক পর্যায়ে সড়ক থেকে পিছু হটে অবরোধকারীরা। স্বাভাবিক হয় সড়কে যান চলাচল। তবে এখনো শুরু হয়নি ট্রেন চলাচল।

পুলিশ জানায়, রেললাইনের আশপাশে তল্লাশি চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। ব্যাটারিচালিত রিকশাচালকদের আন্দোলনে ছদ্মবেশে তৃতীয়পক্ষ প্রবেশ করেছে কিনা তা জানতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১০

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১১

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৩

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৪

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৫

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৬

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৭

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৮

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৯

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

২০
X