কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ শিশু উদ্ধার, অভিভাবকের কাছে হস্তান্তর করল পুলিশ

শিশু মেহেদীকে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করে পুলিশ। ছবি : সংগৃহীত
শিশু মেহেদীকে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করে পুলিশ। ছবি : সংগৃহীত

নিখোঁজ শিশু মেহেদীকে উদ্ধার করে প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তর করেছে নিউমার্কেট থানা পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) শিশু মেহেদীকে উদ্ধার করে তার বাবা ইকবাল হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইন্সল্যাব মোড়ে শিশু মেহেদীকে কান্না করতে দেখে আশপাশের লোকজন নিউমার্কেট থানা পুলিশকে খবর দেয়। নিউমার্কেট থানা পুলিশ শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তাকে নারী শিশু হেল্প ডেস্কে রাখেন। পরে থানার অফিসার ইনচার্জ মো. মোহসিনের দিক নির্দেশনায় এসআই দেবাশীষ সূত্র ধর ভিকটিম মেহেদীকে জিজ্ঞসাবাদ করে জানতে পারে তার নাম মেহেদী এবং তার বাড়ি আজমিরি ও ইটনা।

পরে অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা ও কিশোরগঞ্জ জেলার ইটনা থানার প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করে। তারপর মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুল ইসলামের মাধ্যমে জানা যায় যে, নিখোঁজ শিশু মেহেদী তার এলাকার। চেয়ারম্যানের মাধ্যমে ভিকটিমের অভিবাবকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে নিখোঁজ শিশুর পরিচয় সনাক্ত করা হয়। নিখোঁজ শিশুর নাম মেহেদী (০৮) বাবার নাম ইকবাল হোসেন এবং মায়ের নাম শিরিনা বেগম। তাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শান্তিপুর গ্রামে।

তার বাবা ইকবাল হোসেন জানান, মেহেদী এলাকার মক্তবে পড়তে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে লঞ্চ যোগে ভৈরব আসে। ট্রেনে চড়ে উত্তরা আসে এবং বাসে করে সেখান থেকে সাইন্সল্যাব মোড়ে আসে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১০

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১২

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৩

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৫

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৬

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৭

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৮

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৯

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

২০
X