কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃতরা। ছবি : সংগৃহীত

বেশ কিছু স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. আসিফুর রহমান (২০), মো. আল আমিন (২৫) ও অনামিকা (২৪)।

শুক্রবার (১৬ মে) সাভার ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত বছরের ১৫ জানুয়ারি সন্ধ্যায় ফেসবুক ব্যবহার করার সময় ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ নামক একটি ফেসবুক গ্রুপ দেখতে পান নিউমার্কেট থানা এলাকার বাসিন্দা আফরোজা হোসেন। ওই গ্রুপে একটি পোস্টে ‘তদবির রুকাইয়া’ লেখা দেখে তিনি পোস্টদাতার মেসেঞ্জারে যোগাযোগ করেন। ওই আইডি ব্যবহারকারী অজ্ঞাতনামা মহিলা তাকে জানায়, সে তাহকিয়ার মাধ্যমে অনেক কাজ হাসিল করেছে।

পরে সেই মহিলা তাকে তাহকিয়া নামক ফেসবুক আইডির লিংক দিয়ে সেখানে যোগাযোগ করতে বলেন। আফরোজা হোসেন তার কথা মতো যোগাযোগ করলে তাকে জানানো হয় সব সমস্যার সমাধান সম্ভব তার। একপর্যায়ে আফরোজা হোসেন তার বাচ্চা না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি তার কথামতো কাজ করতে বলেন।

অতঃপর গত বছরের ১৮ জানুয়ারি সন্ধ্যায় সেই অজ্ঞাতনামা মহিলা মেসেঞ্জারে একটি নম্বর দিয়ে সে নম্বরে ছয় হাজার একশ’ টাকা বিকাশ করতে বলে। তিনি তার কথামতো সরল বিশ্বাসে সেই নম্বরে টাকা পাঠান। পরদিন আফরোজা বেগমের ব্যবহৃত জামা কাপড়, শ্যাম্পু, সাবান, তেল ও সোনার গয়না কুরিয়ার করে তার কাছে পাঠিয়ে দিতে বলা হয় এবং জানানো হয় সব কিছু ঝাড়ফুঁক দিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই ফেরত দেওয়া হবে। সেগুলো ব্যবহার করলে তার বাচ্চা হবে ও সব সমস্যা কেটে যাবে। আফরোজা হোসেন তার কথামতো তার ব্যবহৃত ২৫ ভরি সোনা ও ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এস এ পরিবহনের মাধ্যমে পাঠান। এরপর সেই সোনা ও মালামাল নিয়ে তাকে ম্যাসেঞ্জার হতে ব্লক করে দেয়। পরে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরই প্রেক্ষিতে আফরোজা হোসেন বাদী হয়ে ডিএমপির নিউমার্কেট থানায় একটি মামলা করেন।

পুলিশ জানায়, মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ১৬ মে মধ্য রাতে সাভারের বাসা থেকে আসামি আসিফুরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানার ৪০ ফিট বছিলা ফিউচার হাউজিংয়ের একটি বাসা থেকে আল আমিন ও অনামিকাকে গ্রেপ্তার করা হয়।

এসময় প্রতারণার কাজে ব্যবহৃত সীমসহ একটি মোবাইলফোন, ৮৫ ভরি স্বর্ণালংকার, কপারযুক্ত ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ তিন লক্ষ ৫০ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা মানুষের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে বাচ্চা না হওয়াসহ বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়ার নামে প্রতারণা করে জব্দকৃত বিপুল পরিমাণ স্বর্ণ ও অর্থ সংগ্রহ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানায় নিউমার্কেট থানা পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১০

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১১

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১২

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৩

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৪

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৫

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৬

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৭

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৮

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৯

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

২০
X