কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডি লেকে চিলড্রেন ওয়াচের পরিচ্ছন্নতা কর্মসূচি

ধানমন্ডি লেকে চিলড্রেন ওয়াচের পরিচ্ছন্নতা কর্মসূচি
ধানমন্ডি লেকে চিলড্রেন ওয়াচের পরিচ্ছন্নতা কর্মসূচি। ছবি : কালবেলা

পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ধানমন্ডি লেকে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) এ কর্মসূচি পরিচালনা করেছে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন। পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে সংগঠনটি থেকে জানানো হয়।

পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরে এসেছি। এখন ঢাকা আমাদের প্রাণের শহর। যেটা আমাদের উৎপত্তি সেটাই বরং দূরে সরে গেছে। এই প্রাণের শহরের প্রাণ এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। এখানে মানুষের তৈরি বা প্রাকৃতিক যতগুলো ঐতিহাসিক জায়গা আছে তার মধ্যে ধানমন্ডি লেক অন্যতম। লেক সৌন্দর্যের প্রতীক তবে লেক যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তা বোঝাও বটে। বাংলাদেশে যতগুলো লেক, পুকুর, জলাশয়, ডোবা আছে আমাদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট অবস্থা আমরা শিশুদের জন্য রাখতে চাই না। আজ শিশুরা এগুলো পরিষ্কার করতে এসেছে।

তিনি বলেন, সিটি কর্পোরেশন আজ থেকে কাজ শুরু করেছে। আমরা সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। কোনো লোক দেখানো কাজ যেন না হয়। দুই সিটিতে যতগুলো লেক, পুকুর, জলাবদ্ধ পানি আছে তা পরিষ্কার রাখা আপনাদের দায়িত্ব।

পরিচ্ছন্নতা কর্মসূচি শুরুর আগে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের ব্যানারে র‍্যালি করা হয়। পরিচ্ছন্নতা কর্মসূচিতে সংগঠনটির স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলে। তারা ধানমন্ডি লেকের কচুরিপানা পরিষ্কার এবং পানির মধ্যে ভাসমান বর্জ্য অপসারণ করেন।

চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের সদস্যরা জানান, পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং সংরক্ষণে জন্য এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, মানুষ যত সচেতন হবে, পরিবেশ রক্ষার কাজ তত গতিশীল হবে। সকলের জন্য বিশেষত শিশুদের জন্য পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরী বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে আমরা যে পদক্ষেপ নিয়েছি সেখানে শিশু, তরুণরা আছে সাথে আমরা আছি অভিভাবক হিসেবে। এই যে বায়ুদূষণ, পানিদূষণ হচ্ছে তার জন্যই আমাদের এই পদক্ষেপ।

এ সময় বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ও বুড়িগঙ্গা বাচাও আন্দোলনের কনভেনর মিহির বিশ্বাস বক্তব্য রাখেন। এছাড়া এসময় শিশুরাও পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে বক্তব্য রাখেন গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সহ- সমন্বয়ক হুমায়ুন কবির সুমন, সমন্বয়কারী বারসিক, এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সদস্য জাহাঙ্গীর আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X