কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৩৩ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

হাসনাতকে কড়া বার্তা দিলেন বিন ইয়ামিন

হাসনাতকে কড়া বার্তা দিলেন বিন ইয়ামিন
বিন ইয়ামিন মোল্লা ও হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ করে কড়া বার্তা দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

রোববার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর শাহবাগ থানার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘হাসনাত জানে যে আন্দোলন কে চালাইছে? তারা মিডিয়ায় হাইলাইট হয়েছে। সে নিজেই বলেছে, তারা ডিজিএফআইয়ের নজরবন্দি। তারা যদি নজরবন্দিই থাকে তাহলে আন্দোলন চলেছে কীভাবে সেটি তারা জানে? জানে না।’

তিনি বলেন, ‘আন্দোলন কীভাবে চলেছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ, শিবির, ছাত্রদল, ফেডারেশন ইউনিয়নসহ যারা রাজনৈতিক শক্তিগুলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই সব নেতৃবৃন্দ, যারা ডিজিএফআইয়ের কাছে মাথানত করেনি। আমি তাদেরকে স্যালুট জানাই।’

তিনি আরও বলেন, কিছুদিন আগে সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে, ‘একদফার অনেকেই বিরোধিতা করেছে।’ তাকে জিজ্ঞেস করলেই বের হয়ে আসবে কারা কারা বিরোধিতা করেছে। তাহলে বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনো সংহতি হচ্ছে না।’

সাবধানতা উচ্চারণ করে ইয়ামিন বলেন, ‘আপনারা এখন নায়ক। আপনাদের খলনায়ক হতে সময় লাগবে না। মুখোশ খুলতে সময় লাগবে না। বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে, যারা আহত ও শহীদ হয়েছে তাদেরকে পুঁজি করে নিজেরা ধান্দা কইরেন না। প্রতারণা কইরেন না।’

উপদেষ্টাদের উদ্দেশ করে ইয়ামিন বলেন, ‘আপনাদের হাতে ৫৬ বছর পর একটা সময় এসেছে। আমরা আপনাদেরকে রক্ত ও জীবন দিয়ে বসিয়েছি। আমরা আপনাদের কাছে ভালো কিছু চাই। আপনারা যদি চাপ অনুভব করেন তাহলে আমাদেরকে বলেন। আমরা কিন্তু আস্তে আস্তে সব কথা বলব। আমরা বলতে বাধ্য হব। যেসব পুলিশ আমাদের ওপর নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা এতদিন প্রতিবাদ করেছি। কিন্তু আজ যখন আমার জীবন আশঙ্কায়, তখন তো আর চুপ থাকতে পারি না।’

সরকারের উপদেষ্টা, সরকার, আমলা, ছাত্র ও জনতা সবার উদ্দেশে তিনি বলেন, ‘যারা বিপ্লবী মুখোশ ধারণ করে আছে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে টেনে নামিয়ে উন্মুক্তভাবে বিচার করতে হবে। তাহলেই এই বিপ্লবীরা বাঁচবে। নয়তো এই বিপ্লবীরা মরবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে তিনদিন ব্যাপি কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X