কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে নাটোর উৎসব সম্পন্ন

রাজধানীতে ‘নাটোর উৎসব-২০২৫’-এর মঞ্চে ঢাকাস্থ নাটোর জেলা সমিতির নেতারা। ছবি : কালবেলা
রাজধানীতে ‘নাটোর উৎসব-২০২৫’-এর মঞ্চে ঢাকাস্থ নাটোর জেলা সমিতির নেতারা। ছবি : কালবেলা

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঢাকাস্থ নাটোরবাসীর প্রাণের বর্ণিল মিলনমেলা ‘নাটোর উৎসব-২০২৫’।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে এর আয়োজন করে ঢাকাস্থ নাটোর জেলা সমিতি।

কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরুতে ঢাকাস্থ নাটোর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে নাটোর উৎসব-২০২৫ এর উদ্বোধন করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

নাটোর জেলা সমিতির সভাপতি মো. শামসুল আলম মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ডিআইজি এজেডএম নাফিউল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দলটির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের ট্যাইবুনাল-৬ এর বিচারক মাহবুবুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, নাটোর উৎসব-২০২৫ এর আহ্বায়ক ও সংগঠনের সহসভাপতি মো. জমশের আলী, সদস্য সচিব ও সহসভাপতি মো. সিরাজুল ইসলাম নান্নু প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক এজেডএম নাফিউল ইসলাম বলেন, ঢাকাস্থ নাটোরবাসীর নেতৃত্বে আজ আমরা একটি বৃহৎ সমিতিতে পৌঁছাতে পেরেছি। এই সমিতির মাধ্যমে আমরা সব দুর্যোগ মোকাবিলায় সহায়তা করেছি। স্কুল, কলেজ, মাদ্রাসায় সহায়তা প্রদান করেছি। এছাড়াও ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, অসহায় ছেলেমেয়েদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা ও বাৎসরিক মিলাদ মাহফিলের আয়োজনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়।

সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য সংগীতশিল্পী মনির খান ও রিজিয়া পারভীন। এ ছাড়াও কৌতুকের মাধ্যমে মানুষকে বিনোদন দেন নাটোরের কৃতিসন্তান আবু হেনা রনি।

রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে (আসাদ গেট আড়ংয়ের পেছনে) সকাল সাড়ে ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। এবারের আয়োজনে ছিল বার্ষিক সাধারণ সভা, খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ, প্রামাণ্য চিত্র, লোকজ সংগীত, রেফেল ড্র, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

১০

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

১১

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

১২

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১৩

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

১৪

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

১৫

প্রধান শিক্ষিকা চাঁদা চান-নিয়ে যান স্কুলের সম্পদ, অভিযোগ অন্য দুই শিক্ষিকার

১৬

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

১৭

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

১৮

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

১৯

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

২০
X