কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০২:১৮ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ এএম
অনলাইন সংস্করণ

ঢাকার মিরপুরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার ফাইটাররা। ছবি : সংগৃহীত
আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার ফাইটাররা। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে জুতার ব্র্যান্ড বাটার একটি শোরুমে আগুন লেগেছে। রোববার (১৯ জানুয়ারি) মধ্যরাতে মিরপুর–৬ নম্বরে এ ঘটনা ঘটে। রাত ২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, মিরপুর ৬-এর প্রশিকা মোড়ের বাটা শোরুমে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১২টা ২ মিনিটের দিকে পৌঁছান।

প্রথমে মিরপুর ফায়ার স্টেশনের তিনটি এবং কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরই মধ্যে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভানো চেষ্টা করছেন এবং আশপাশের ভবনে আগুন যাতে না ছড়ায় সেদিকে নজর রাখছেন।

এদিকে আগুনের খবরে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করছেন। অনেককে ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভানোর কাজে সহযোগিতা করতে দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X