কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ‘ব্লেড বাবু’-কে কুপিয়ে হত্যা

পল্লবী থানা। ছবি : সংগৃহীত
পল্লবী থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীর সিরামিক রোডে অন্তঃকোন্দলের জেরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম মো. বাবু ওরফে ব্লেড বাবু (৩২)। এ ঘটনায় রমজান নামে একজন আহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে পল্লবী থানার ১২ নম্বর সেকশনের সিরামিক রোডের বঙ্গবন্ধু কলেজের পাশে নতুন রাস্তায় চাপাতি, সুইচ চাকু, ইট দিয়ে থেঁতলিয়ে আহত করা হয় বাবুকে।

পরে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাকে স্থানীয় খ্রিস্টান হাসপাতাল ও পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

পল্লবী থানা পুলিশ বলছে, নিহত ব্লেড বাবুর বাসা মিরপুর-২ নম্বরের ৬০ ফিট ছাপরা মসজিদ এলাকায়। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তার বাবার নাম মুস্তাকিম ও মায়ের নাম নাজমা বেগম। আহত রমজানের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবু সাবাহ বলেন, ব্লেড বাবু নিজেই একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, হত্যা, সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার গ্রুপের মধ্যে আজ অন্তঃকোন্দল দেখা দেয়।

তিনি বলেন, এ ঘটনায় পাঁচজন জড়িত। তারা হলেন রাজন (৩৫), রনি (২৬), মুরাদ (৩০), তুফান (২৭) ও সাইফুল (২৪)। অজ্ঞাতপরিচয় আরও ৩/৪ জন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা সবাই একই গ্রুপের সদস্য।

আবু সাবাহ আরও বলেন, এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। মামলা দায়েরের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। মরদেহ এখনো কুর্মিটোলা হাসপাতালে রয়েছে। মরদেহের সুরতহাল শেষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X