কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫৩ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

গাড়িতে কালো গ্লাসের বিষয়ে ডিএমপির নির্দেশনা

ডিএমপির নির্দেশনা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। গ্রাফিক্স : কালবেলা

ঢাকা মহানগর এলাকায় চলাচলকারী যানবাহনে উচ্চমাত্রায় হর্ন এবং গ্লাসে কালো পেপার লাগানো বন্ধ করতে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা ঢাকা মহানগর এলাকায় যানবাহনের চালকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মহানগরীতে চলাচলকারী যানবাহনের চালকগণ প্রায়ই অযাচিতভাবে/অপ্রয়োজনীয় হর্ন (Horn) ব্যবহার করেন। এ ছাড়া অনেকেই অননুমোদিত বিভিন্ন ধরনের উচ্চমাত্রার হর্ন ব্যবহার করেন। ফলে পথচারী, যাত্রীসাধারণ, অন্য গাড়ির চালক এবং বিশেষভাবে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হয়। এ সমস্যা রোধকল্পে মোটরযান চালকগণকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৪৫ এর বিধান অনুসরণ করে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। পাশাপাশি স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদির কাছে এবং এয়ারপোর্ট ক্রসিং এলাকায় কোনো রকম হর্ন ব্যবহার না করার নির্দেশনা আছে।

এ ছাড়া অ্যাম্বুলেন্সে রোগী না থাকা সত্ত্বেও এবং জরুরি সার্ভিসসমূহের গাড়িসমূহ জরুরি কাজ ব্যতীত চলাচলের সময় হর্ন বা হুটার ব্যবহার করেন। এমতাবস্থায় অপ্রয়োজনে এবং নিষিদ্ধ এলাকায় হর্ন বা হুটার না বাজানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লক্ষ করা যাচ্ছে কিছু যানবাহনের গ্লাসে কালো পেপার লাগানো থাকে। সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৪০ এর বিধান অনুসরণ করে গাড়িতে কালো পেপার লাগানো থেকে বিরত থাকার জন্য এবং কালো পেপার লাগানো থাকলে তা খুলে ফেলার জন্য অনুরোধ করা যাচ্ছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ক্ষেত্রে দেখা যায় পথচারীরা রাস্তা পারাপারে প্রায় সময়ই জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা পারাপার হন। যত্রতত্র রাস্তা পারাপার হলে দুর্ঘটনা ঘটে, যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়। সুতরাং পথচারীগণকে ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

কোনো মটরযান চালক/পথচারীগণ উল্লিখিত বিষয়সমূহ পালনে ব্যর্থ হলে নিয়মিত অভিযান এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X