কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২০ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ। ছবি : সংগৃহীত
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। অবরোধের কারণে শাহবাগ ও তার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় অবরোধকারী কয়েকজনের হাতে গণঅভ্যুত্থানে নিহতদের ছবি ও ন্যায়বিচারের আহ্বানসংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে।

তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান।

আন্দোলনকারীরা বলেন, আমরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে গিয়েছি, কিন্তু সহানুভূতির পরিবর্তে অবহেলা পেয়েছি।

তারা আরও বলেন, ক্ষমতায় থাকা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ব্যস্ততম মোড় অবরোধ করেছি। এটাই আমাদের শেষ অবলম্বন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X