মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৪ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় গিট্টু ফাহিম গ্রেপ্তার

ফাহিম ওরফে গিট্টু ফাহিম। সৌজন্য ছবি
ফাহিম ওরফে গিট্টু ফাহিম। সৌজন্য ছবি

রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে অপহৃত ভুক্তভোগী মো. ওয়াসিমুল বারী রাফিদ (১৬) কে উদ্ধার ও অপহরণকারী চক্রের সদস্য ফাহিম ওরফে গিট্টু ফাহিম (২৬) কে গ্রেপ্তার করেছে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণখান থানার রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড জনসংযোগ বিভাগের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণখান থানার বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ভুক্তভোগী ওয়াসিমুল বারী রাফিদ ও গ্রেপ্তার ফাহিম ওরফে গিট্টু ফাহিম দক্ষিণখান থানার টিআইসি কলোনির ফায়দাবাদ এলাকায় বসবাস করেন।

গত ০২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ওয়াসিমুল বারী রাফিদ দক্ষিণখান থানাধীন টিআইসি কলোনির ফায়দাবাদ এলাকার নিজ বাসা থেকে কোচিংয়ে যাওয়ার পথে মজির উদ্দিন মার্কেটের সামনে এলে পূর্ব শত্রুতার জের ধরে ফাহিম ওরফে গিট্টু ফাহিমসহ অজ্ঞাত পরিচয়ের ৩/৪ জন তার পথরোধ করে।

তারা রাফিদকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেলযোগে ফায়দাবাদ এলাকার আদম আলী মার্কেটের পাশের একটি নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় নিয়ে যায়। পরে ফাহিম ও তার সহযোগীরা ভুক্তভোগী রাফিদের মোবাইল থেকে তার জমজ ভাই রহিত হাসানের মোবাইলে কল করে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণের টাকা না দিলে রাফিদকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় রাফিদের মা মোসা. ফারজানা আক্তার বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি নিয়মিত মামলা করেন।

থানা সূত্রে জানা যায়, মামলার পর দক্ষিণখান থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ভুক্তভোগী উদ্ধার ও আসামি গ্রেপ্তারে তৎপর হয়। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগী এবং আসামির অবস্থান শনাক্ত করে।

পরে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণখান থানার রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে ফাহিম ওরফে গিট্টু ফাহিমকে গ্রেপ্তার করা হয় ও অপহৃত ওয়াসিমুল বারী রাফিদকে উদ্ধার করা হয়।

দক্ষিণখান থানার মামলায় গ্রেপ্তার গিট্টু ফাহিমকে আদালতে পাঠানো হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X