কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘শেফস অ্যাভিনিউ’র যাত্রা শুরু

শেফস অ্যাভিনিউ। ছবি : কালবেলা
শেফস অ্যাভিনিউ। ছবি : কালবেলা

বৈচিত্র্যময় খাবার পরিবেশনে প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে রাজধানীর উত্তরায় যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক মানের ফুড হাব ‘শেফস অ্যাভিনিউ’। উত্তরার মাস্কট প্লাজায় উদ্বোধন হয়েছে ‘শেফস অ্যাভিনিউ’র। একই ছাদের নিচে ভিন্ন ধাঁচের স্বাদ ও সেরা ডাইনিং অভিজ্ঞতার মাধ্যমে নজর কাড়বে ‘শেফস অ্যাভিনিউ।’

১৩টি ভিন্ন ভিন্ন ফুড চেইনের মাধ্যমে দেশি খাবার থেকে শুরু করে ইতালীয়, কোরিয়ান, চাইনিজ এবং মেক্সিকান খাবার মিলবে ‘শেফস অ্যাভিনিউতে। পাশাপাশি বিনোদনের জন্য রয়েছে আকর্ষণীয় ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) রাইডের ব্যবস্থা। যার মাধ্যমে মিলবে থ্রিডি জগতের রোমাঞ্চকর অভিজ্ঞতা।

শিশুদের জন্য রয়েছে দারুণ সব খেলার সমারোহ ও আকর্ষণীয় প্লে-গ্রাউন্ড।

খাঁটি পেশওয়ারি খাবারের স্বাদ পেতে শেফস অ্যাভিনিউতে আছে ‘লাহোরি নিহারি ঢাকা।’ আছে অথেনটিক কোরিয়ান স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত ‘কড়া ফ্রাই’ এর স্টল। পাশাপাশি ‘বার্গার ব্যাশ’, ‘জ্যাবস অ্যান্ড শ্যাবস কিচেন’, ‘চার্ড’, ‘মাসালা মন্ত্র’, ‘কেএফডি এক্সপ্রেস’ সহ অন্যান্য স্টলগুলোতে মিলবে বৈচিত্র্যময় নানা খাবারের সমাহার। এছাড়া ডেজার্ট হিসেবে ডোনাট বা মিষ্টি-জাতীয় খাবারের জন্য রয়েছে ফুড চেইন ‘গ্লেজড।’ সেখানে সিগনেচার আইটেম হিসেবে কফি ও আইসড ড্রিংক তো থাকছেই।

শেফস অ্যাভিনিউর পক্ষ থেকে জানানো হয়, বৈচিত্র্যময় এসব খাবারের দাম হাতের নাগালেই। শুধু বৈচিত্র্যময় আর মানসম্মত খাবারই নয়; আট হাজারেরও বেশি বর্গফুটের শেফস অ্যাভিনিউ সাজানো হয়েছে চমৎকার ইন্টেরিয়র ডিজাইনে। আকর্ষণীয় লাইটিং, কালারফুল ডেকোরেশন ছাড়াও এখানে প্রচুর ইনডোর প্ল্যান্ট রাখা হয়েছে, যা একে আরও প্রাণবন্ত ও সজীব করে তুলেছে।

শেফস অ্যাভিনিউর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুসরাত করিম তনিমা বলেন, ‘মানসম্মত ও বৈচিত্র্যময় খাবার পরিবেশনের পাশাপাশি নান্দনিক অন্দরসজ্জা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আমরা জোর দিয়েছি। আমি বিশ্বাস করি বিশ্বমানের এই ফুড হাবটি অচিরেই রাজধানীবাসীর কাছে প্রিয় হয়ে উঠবে।’

নুসরাত করিম তনিমা আরো জানান, ভালো খাবার আর সুন্দর পরিবেশ- এই দুইয়ের সমন্বয়ে অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হবে শেফস অ্যাভিনিউ। পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে তাই শেফস অ্যাভিনিউ হতে পারে একটি আদর্শ স্থান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X