কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৪ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীর জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

পল্টনে জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে। ছবি : সংগৃহীত
পল্টনে জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টনে জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে। ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ৫টি ইউনিটের কাজ করতে হয়নি বলেও জানান তিনি।

আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনটির চার তলায় ও পাঁচ তলায় আগুন লাগার সংবাদ আসে আমাদের কাছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটি থেকে এখন পর্যন্ত আমরা দুজন পুরুষকে জীবিত উদ্ধার করেছি। আগুন লাগার কারণ জানা যায়নি।

এর আগে, নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। জামান টাওয়ারের চতুর্থ তলায় আগুনের খবর পেয়ে ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে ১৪টি ইউনিট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X