শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

গাবতলী বেড়িবাঁধে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাবতলী বেড়িবাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ছবি : কালবেলা
গাবতলী বেড়িবাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ছবি : কালবেলা

রাজধানীর গাবতলী বেড়িবাঁধে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ইট, বালু ও পাথরের আড়ৎ ঘরসহ মালামাল সরিয়ে নিতে ব্যবসায়ীদের সাতদিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) এ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিন, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ও প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান।

উচ্ছেদ অভিযানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এখানে অবৈধভাবে ইট, পাথরের আড়তসহ নানা বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই চলছে। এতে করপোরেশন কোনো রাজস্ব পায় না। এ ধরনের অবৈধ দখলদারদের উচ্ছেদে কোনো নোটিশের প্রয়োজন নেই। জনগণের স্বার্থেই এসব জায়গা উদ্ধার করা হবে।’

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। সাত দিনের মধ্যে তাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। তারা চাইলে বৈধ উপায়ে সিটি করপোরেশনকে ভাড়া দিয়ে ব্যবসা চালাতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগ সরকারি নীতিমালা অনুযায়ী ভাড়া নির্ধারণ করবে। তবে অবৈধ দখলদারি আর চলবে না।’

ডিএনসিসির প্রশাসক আরও বলেন, ‘সিটি করপোরেশনের সম্পত্তিগুলো দখলমুক্ত করা আমাদের দায়িত্ব। এসব জায়গা উদ্ধার করে মাঠ ও পার্ক করা হবে, যা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। রাজধানীতে খোলা জায়গার সংকট রয়েছে, তাই এসব উন্মুক্ত স্থানের প্রয়োজনীয়তা আরও বেশি।’

গাবতলী বেড়িবাঁধ এলাকার দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হওয়া প্রায় ১৫০ একর জমি দখলমুক্ত করতে ধারাবাহিকভাবে অভিযান চলবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X