কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১২:৫৯ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভাষানটেকে বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে

ভাষানটেকের বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি : সংগৃহীত
ভাষানটেকের বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি : সংগৃহীত

রাজধানীর ভাষানটেক এলাকায় বিআরপি বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বৃহস্পতিবার (০৬ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা তালহা জুবায়ের বলেন, বেলা ১১টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তারপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি ও সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। রাত ৩টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়দের দাবি, গাবতলী শাহী মসজিদ বস্তির প্রায় দেড় থেকে দুইশ’ ঘর পুড়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, আগুন নেভানোর পর অনুসন্ধান করে জানা যাবে কতটি ঘর পুড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X