কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসি প্রশাসকের সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে মোহাম্মদ এজাজ ও হেলেন লাফেইভ। ছবি : কালবেলা
ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে মোহাম্মদ এজাজ ও হেলেন লাফেইভ। ছবি : কালবেলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মেগান বোলডেন, কমার্শিয়াল কাউন্সেলর জন ফে, ম্যানেজমেন্ট কাউন্সেলর ত্রিশিতা মাওলা, ইকোনমিক অফিসার জেমস্ গার্ডিনার উপস্থিত ছিলেন।

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, বায়ুদূষণ রোধ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, ব্লু নেটওয়ার্ক স্থাপন ও খালের উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া ঢাকা শহরের যানজট নিরসন ও যোগাযোগ সহায়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহযোগিতার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে আলাপকালে ডিএনসিসি’র প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। ডিএনসিসি’র বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে ডিএনসিসি। ঢাকা শহরে ছোট বড় অনেকগুলো খাল রয়েছে। বর্তমান সরকার এ খালগুলোর উন্নয়নের মাধ্যমে শহরজুড়ে ব্লু নেটওয়ার্ক স্থাপন করার কার্যক্রম গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, ডিএনসিসির আওতাধীন এলাকার খালগুলোর উন্নয়ন করে ব্লু নেটওয়ার্ক স্থাপনে ডিএনসিসি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, বায়ুদূষণ রোধ, ডেঙ্গু নিয়ন্ত্রণেও একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।

এসময় ডিএনসিসি’র প্রশাসক আগামী দিনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও নিবিড় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নিয়ে গেল ‘জিনের বাদশা’

১০

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

১১

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

১২

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

১৩

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

১৪

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১৫

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১৬

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১৭

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

২০
X