কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির সঙ্গে কাজ করবে সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক

ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে কথা বলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : কালবেলা
ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে কথা বলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : কালবেলা

আসন্ন বর্ষার মৌসুমে মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির সঙ্গে প্রায় সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার (১৭ মার্চ) ডিএনসিসি কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে ডিএনসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। তাই জনসচেতনতা বাড়াতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। আসন্ন বর্ষার মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমে ডিএনসিসির সঙ্গে সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন।

প্রশাসক মোহাম্মদ এজাজ আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন গণপরিসরগুলোতে মশা নিধনের আধুনিক ফাঁদ স্থাপন করা হবে। একটি নিরপেক্ষ ল্যাবে মশা নিধনে ডিএনসিসির ব্যবহৃত কীটনাশকগুলোর কার্যকারিতাও পরীক্ষা করা হবে।

গোলটেবিল বৈঠকে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, বিভিন্ন সংস্থা থেকে আগত প্রতিনিধিরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১০

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১১

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১২

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৩

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৪

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৫

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৭

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৮

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৯

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

২০
X