কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ইফতার। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ইফতার। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)-এর উদ্যোগে ‘ব্যাংকিং খাতের দুরবস্থা ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর নয়াপল্টনের শাংগ্রিলা ইন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান এবং সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন।

জেবিএবির সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. ইকবাল হোসেন। আলোচনায় বক্তারা ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং পাচারকৃত অর্থ ফেরত আনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকে কর্মরত কর্মকর্তা ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশ নেন। ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X