কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

রাজউক চেয়ারম্যানের নির্দেশনায় হাতিরঝিলে বোটে যাত্রী পারাপার শুরু

হাতিরঝিলের বোটস্ট্যান্ড। ছবি : কালবেলা
হাতিরঝিলের বোটস্ট্যান্ড। ছবি : কালবেলা

ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে টানা তিনদিন যাত্রী চলাচল বন্ধ রাখার কথা ছিল রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি ও চক্রাকার বাস সার্ভিসের। এর মাঝে ভ্রমণপিপাসু দর্শনার্থীদের জন্য হাতিরঝিল লেকে ভ্রমণের উদ্দেশে প্যাকেজ সার্ভিস চালু করেছিল ওয়াটার ট্যাক্সির লোকজন।

দর্শনার্থীদের ভ্রমণের সুবিধা হলেও সাধারণ যাত্রীদের জন্য এ সেবা বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে। এমন খবর জেনে রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম প্যাকেজ সার্ভিস বন্ধ করে যাত্রী চলাচলের ব্যবস্থার নির্দেশনা দিয়েছেন।

রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. আব্দুল্লাহ আল মারুফ জানিয়েছেন, জনসাধারণের দুর্ভোগ নিরসনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম নিজ উদ্যোগে ওয়াটার ট্যাক্সির ব্যবস্থাপকদের সঙ্গে যোগাযোগ করেন এবং ছুটির মাঝেও নিয়মিত যাত্রীদের চলাচলের জন্য ওয়াটার ট্যাক্সি সেবা চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

তিনি জানান, বুধবার (২ এপ্রিল) থেকে ঈদ উপলক্ষে প্যাকেজের পাশাপাশি নিয়মিত যাত্রীরাও টিকিট কেটে চলাচল করতে পারছেন। পাশাপাশি হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস ও নিয়মিত যাত্রী পরিবহন করছে। এই দুই বাহনের নিরবিচ্ছিন্ন সেবা তদারকির জন্য প্রতিটি ঘাটে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

রাজউক চেয়ারম্যান বলেন, ঈদের আনন্দঘন মুহূর্তের মাঝে জনসাধারণের দুর্ভোগ নিরসনে রাজউক সদা সচেষ্ট রয়েছে। এই দীর্ঘ ছুটিতে মানুষ যেন কোনো রকম ঝামেলার মধ্যে দিয়ে না যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাজউক গ্রহণ করছে।

একইসঙ্গে হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি না চলায় মানুষের দুর্ভোগের বিষয়টি সামনে তুলে আনার জন্য সংশ্লিষ্ট সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন রাজউক চেয়ারম্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X