কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ময়লা-আবর্জনা পরিষ্কারে কঠোর নির্দেশনা রাজউক চেয়ারম্যানের

রাজধানীর হাতিরঝিল এলাকা পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু। ছবি : কালবেলা
রাজধানীর হাতিরঝিল এলাকা পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু। ছবি : কালবেলা

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৮ টায় তিনি হাতিরঝিল এলাকায় যান।

এসময় তিনি সেখানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান পরিচ্ছন্নতা কর্মী ও সংশ্লিষ্ট সবাইকে কঠোর নির্দেশনা দেন।

প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু হাতিরঝিল এলাকাভুক্ত লেক, পার্ক এবং রেস্টুরেন্ট সমূহের পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন। একপর্যায়ে অপরিকল্পিত বর্জ্য নিষ্কাশন বন্ধকরণের জন্য ও ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা পরিষ্কার করার জন্য তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

রাজউক চেয়ারম্যান বলেন, যত্রতত্র আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকলে মশা মাছি বাসা বেঁধে বংশ বিস্তার করে। একইসঙ্গে জীবাণু ছড়ায়। এসব রোধ করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। একটি বাসযোগ্য ঢাকা গড়তে হলে সবার সচেতনতা অত্যন্ত প্রয়োজন। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X