মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

হাতিরঝিলে ভাঙা সীমানা দ্রুত মেরামতের নির্দেশ রাজউক চেয়ারম্যানের

হাতিরঝিলর পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রিজু । ছবি : কালবেলা
হাতিরঝিলর পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রিজু । ছবি : কালবেলা

হাতিরঝিলে ভেঙে যাওয়া সীমানাপ্রাচীর দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রিজু।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৭টায় হাতিরঝিল এলাকাকে একটি দর্শনার্থীবান্ধব ও পরিবেশের জন্য নিরাপদ স্থান হিসাবে গড়ে তোলার লক্ষ্যে রাজউকের নিয়মিত তদারকির অংশ হিসেবে রাজউক চেয়ারম্যান উক্ত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন এবং সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় হাতিরঝিল এলাকার সার্বিক নিরাপত্তা ও উল্টো পথে আসা যানবাহনের চলাচল রোধের লক্ষ্যে দায়িত্বরত আনসার সদস্যদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে হাতিরঝিলের আমবাগান চল্লিশঘর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক অপরিকল্পিতভাবে একটি স্যুয়ারেজ লাইন সংযোগের কাজ চলাকালীন ভেঙে যাওয়া হাতিরঝিলের বাউন্ডারি ওয়ালের গ্রেড বিম ঘুরে দেখেন রাজউক চেয়ারম্যান। এ সময় উক্ত গ্রেড বিমের মেরামত কার্যক্রম চলমান থাকলেও তার গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে রাজউক চেয়ারম্যান ঢাকা উত্তর সিটি করপোরেশনকে উক্ত মেরামত কাজের সঠিক নকশা অনুসরণ করে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অবহিত করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১০

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১১

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১২

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৪

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৫

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৬

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৭

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৮

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৯

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

২০
X