কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রো স্টেশনে সাইকেল পার্কিং ব্যবস্থার পরিকল্পনা ডিএনসিসির

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

মেট্রোরেল ব্যবহারকারীদের মধ্যে যারা সাইকেল ব্যবহার করে মেট্রোরেল স্টেশনে যায় তাদের জন্য মেট্রোরেল স্টেশনে সাইকেল পার্কিং ব্যবস্থার পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (১৯ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিজস্ব ফেসবুক পেজে এক পোস্ট করে জানানো হয়, ডিএনসিসি ইনোভেশন ল্যাব বর্তমানে ঢাকার মেট্রো স্টেশনগুলোতে সাইকেল পার্কিং স্টেশন তৈরির সম্ভাবনা অনুসন্ধান করছে। তারা এর জন্য একটি জরিপ পরিচালনা করছে। সেই জরিপে অংশ নেওয়ার জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়।

বিষয়টি নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজ আহমেদও তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি উল্লেখ করে পোস্ট করেছেন।

জরিপে জানতে চাওয়া হয়েছে-ব্যবহারকারীর বয়স, জেন্ডার, পেশা, বর্তমানে কোন এলাকায় বসবাস করছে, কতবার মেট্রোরেল ব্যবহার করে, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান কোন এলাকায়, সাইকেল চালাতে পারে কী না, সাইকেল আরোহীদের জন্য ঢাকায় কীভাবে উপযুক্ত পরিবেশ তৈরি করা যায় এমন একটি পরামর্শসহ এসব তথ্য জানতে চাওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মূলত তারা এই জরিপ পরিচালনা করে যদি দেখে মানুষ সাইকেল ব্যবহার করে মেট্রো স্টেশনে যেতে চাই এবং সেখানকার পার্কিংয়ে সাইকেল রেখে তারা মেট্রোতে করে কর্মক্ষেত্রে যাবে। আবার ফিরে এসে সেই পার্কিং থেকে সাইকেল নিয়ে ফের তার বাসায় ফিরে যেতে আগ্রহী- তাহলে তারা মেট্রোরেল স্টেশনগুলোতে নির্দিষ্ট ফির মাধ্যমে সাইকেল পার্কিংয়ের ব্যবস্থা করবে। তাদের দাবি এতে করে মানুষ সাইকেল চালিয়ে যাতায়াতে অভ্যস্ত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১০

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১১

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১২

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৩

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৪

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৬

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৭

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৮

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৯

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

২০
X