কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

দুদকের তলবে সাড়া নেই স্বাস্থ্য উপদেষ্টার দুই পিওর

দুদকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
দুদকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পর্ক অর্জনের অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের দুই ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মুহাম্মদ তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিজ্ঞাসাবাদে জন্য তাদের দুদকে উপস্থিত হতে চিঠি দেওয়া হলেও তারা নির্ধারিত সময়ে উপস্থিত হননি।

মঙ্গলবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, অভিযুক্ত দুই ব্যক্তিকে আজ তলব করা হলেও তারা উপস্থিত হননি। এমনকি সময় বৃদ্ধির জন্য তারা কোনো আবেদনও করেননি। এটা তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল দুদকের পক্ষ থেকে। কিন্তু তারা যদি এ সুযোগ না নেন এটা তাদের বিষয়।

দুদক মহাপরিচালক বলেন, তাদের অনুপস্থিতির কারণে দুদকের অনুসন্ধান থেমে থাকবে না। দুদকের আইন ও বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধেও অনুসন্ধান চলমান থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান শেষ হলে দুদকের টিম তাদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিবে। প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তারা মঙ্গলবার দুদকে উপস্থিত না হওয়ায় তাদের বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে; সেক্ষেত্রে দুদক কী ব্যবস্থা নেবে এমন প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, অবশ্যই যারা অভিযুক্ত থাকেন তাদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য কার্যক্রমের সাথে যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে তা খুঁজে দেখা হবে। এছাড়া অনুসন্ধান টিমের কাছে যদি মনে হয় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যেতে পারেন তাহলে তাদের বিরুদ্ধে কি পদ্ধতি গ্রহণ করতে হবে তা আমাদের অনুসন্ধানকারী টিম জানেন। সেই অনুযায়ী ব্যবস্থা।

তিনি বলেন, যদি অনুসন্ধান টিম প্রয়োজন মনে করে তাদেরকে পুনরায় তলব করে চিঠি দিতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X