মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১১:৩৩ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

এবার আরেক মামলায় ২ দিনের রিমান্ডে আনিসুল হক

আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : কালবেলা
আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার মামলায় একাধিকবার রিমান্ড শেষে এবার লাইসেন্স বাতিলকৃত অবৈধ অস্ত্রের খোঁজে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর অস্ত্র আইনের মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তার ৫ দিনের রিমান্ড আবেদন করেন বনানী থানার পুলিশ উপ-পরিদর্শক ইয়াদুল হক। এ সময় আসামিপক্ষ পক্ষ থেকে রিমান্ডের বিরোধিতা করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের জোর দাবি জানানো হয়। শুনানি শেষে বিচারক আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী ৯ জুলাই আনিসুল হককে এ রিমান্ডের জন্য কারাগার থেকে বনানী থানায় নেওয়া হবে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক মোকতার হোসেন।

এদিকে রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হকের নিজ নামে বনানী থানার অধীনে লাইসেন্সকৃত একটি অস্ত্র পিস্তল রয়েছে। ২০১৪ সালের ২২ জানুয়ারি অস্ত্রটি ইস্যু করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক শাখা-৪ ২০২৪ সালের ৬ জানুয়ারী হতে একই বছরের ৫ আগষ্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এসব অস্ত্র ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তারিখের মধ্যে জমা দানের নির্দেশ প্রদান করা হয়। এ আদেশের পর আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তিদের মধ্যে অনেকেই তাদের নিকটতম থানায় অস্ত্র-গোলাবারুদ জমা করেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আসামি আনিসুল হক বা তার পক্ষে কেউ অস্ত্র গোলাবারুদ জমা দেন নাই। অস্ত্রের লাইসেন্সে দেওয়া তার বাসার ঠিকানায় কাউকে পাওয়া যায়নি।

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬ এর ১৯(চ) ও ২০ অনুচ্ছেদ অনুযায়ী, নির্দিষ্ট তারিখের মধ্যে কোনো অস্ত্র বা গোলাবারুদ থানায় জমা না দেওয়া হলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা হবে। তাই আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আরও বলেন, এ মামলার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে অস্ত্র কোথায় আছে এবং ওই অস্ত্র উদ্ধার করার জন্য অভিযান পরিচালনাসহ মামলার মূল রহস্য উদঘাটন করতে আসামি আনিসুল হককে ৫ দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

গত বছরের ১৩ আগস্ট পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার হন আনিসুল হক। এরপর তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে অন্তত অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X