কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভে উত্তাল তেলআবিবের রাজপথ

তেলআবিবের রাস্তায় ইসরায়েলিদের বিক্ষোভ। ছবি : আনাদলু এজেন্সি
তেলআবিবের রাস্তায় ইসরায়েলিদের বিক্ষোভ। ছবি : আনাদলু এজেন্সি

গাজা উপত্যকা থেকে জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার (৫ জুলাই) রাস্তায় নামেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক। তেলআবিবের রাজপথে কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভকারীরা সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বন্দি বিনিময় চুক্তির দাবি জানান, যাতে জীবিত ও মৃত সব জিম্মির মুক্তি নিশ্চিত হয়।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানায়, বিক্ষোভকারীরা এমন একটি চুক্তির দাবি জানাচ্ছেন, যা হবে পূর্ণাঙ্গ এবং বাছাইভিত্তিক নয়। তারা হামাসের সঙ্গে একটি ‘সামগ্রিক ও পূর্ণাঙ্গ চুক্তি’ চেয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন।

জিম্মি পরিবারের অনেক সদস্যও এই বিক্ষোভে অংশ নেন। তারা স্লোগান দেন, যাতে অংশিক চুক্তির মাধ্যমে অল্পসংখ্যক ব্যক্তিকে ছাড়া অন্যদের অবহেলিত না করা হয়। কয়েকজন স্বজন মঞ্চে উঠে বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতি আহ্বান জানান, যেন আর কোনো বিলম্ব না করে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে ত্বরান্বিত উদ্যোগ নেওয়া হয়।

এ সময় ইসরায়েলি সরকার ঘোষণা করে, তারা কাতারের রাজধানী দোহায় হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে। হামাসের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানায়, মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য কমে আসায় একটি চুক্তির সম্ভাবনায় আশাবাদী।

এদিকে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোববার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজ। সেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ইসরায়েলের হিসাব অনুযায়ী, বর্তমানে গাজায় ২০ জনের মতো জিম্মি রয়েছে, মোট সংখ্যা প্রায় ৫০। অপরদিকে, ইসরায়েলি কারাগারে ১০ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন। মানবাধিকার সংস্থা ও বিভিন্ন গণমাধ্যম জানায়, এসব বন্দির অনেকে নির্যাতন, খাদ্য সংকট ও চিকিৎসা অবহেলার শিকার, যার ফলে বহুজনের মৃত্যু হয়েছে।

যদিও আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে, ইসরায়েল গত অক্টোবর থেকে গাজায় গণহত্যার মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৫৭ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

সূত্র: আনাদলু এজেন্সি

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১০

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১১

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১২

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৩

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৪

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৫

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৬

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৭

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৮

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১৯

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

২০
X