বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কেবিনে নেওয়া হয়েছে ফরিদা পারভীনকে

ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত
ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত

বাউল সংগীতের জীবন্ত কিংবদন্তি, একুশে পদকপ্রাপ্ত শিল্পী ফরিদা পারভীন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ফরিদা পারভীন বছরের শুরুতে একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিয়ে বাসায় ফেরেন তিনি। তারপর আবারও অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শরীর আর আগের মতো পুরোপুরি সুস্থ হয়ে উঠছে না। তিন দিন আগে আবারও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এই শিল্পীকে। শুরুতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে রোববার (৬ জুলাই) থেকে তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম এ তথ্য জানিয়েছেন।

গাজী আবদুল হাকিম আরও জানান, ফরিদা পারভীনের অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় কেবিনে নেওয়া হয়েছে। তবে সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। এই গুণী শিল্পীর জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। গত কয়েক মাসে তিনবার আইসিইউতে রেখে চিকিৎসা করাতে হয়েছে ফরিদা পারভীনকে।

সংগীতাঙ্গনে অনন্য অবদান রাখা এই শিল্পীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সবাই তার সুস্থতা কামনায় প্রার্থনা করছেন।

ফরিদা পারভীন বাংলাদেশের লোকসংগীতের অন্যতম প্রধান কণ্ঠস্বর। লালন সংগীতের প্রচারে তার ভূমিকা অবিস্মরণীয়। তার গাওয়া ‘নারী আমার জানে দুঃখের ভাষা’, ‘তোমার বাঁশিতে’, ‘ভ্রমর কইও গিয়া’ প্রভৃতি গান মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।

ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেন। এ ছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারে ভূষিত হন। ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে সম্মানিত হন তিনি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১০

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১১

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১২

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৩

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৪

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৫

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৬

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৭

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৮

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৯

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

২০
X