মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেক, গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১১:০৮ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুর মহানগর বিএনপির চার নেতা বহিষ্কার

বা থেকে বিএনপি নেতা আব্দুল হালিম মোল্লা, জিয়াউল হাসান স্বপন, সিরাজুল ইসলাম সাথী ও রাকিব উদ্দিন সরকার পাপ্পু। ছবি : কালবেলা
বা থেকে বিএনপি নেতা আব্দুল হালিম মোল্লা, জিয়াউল হাসান স্বপন, সিরাজুল ইসলাম সাথী ও রাকিব উদ্দিন সরকার পাপ্পু। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে গাজীপুর মহানগরের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদা দাবি ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

রোববার (০৬ জুলাই) বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।

চিঠিতে উল্লেখ করা হয়, উল্লিখিত নেতারা দলীয় আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থী নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন এবং শৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ জন্য তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির মিডিয়া উইং এর সদস্য শায়রুল কবির চিঠি দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে বহিষ্কারের এ খবরে গাজীপুর মহানগর বিএনপির রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলের অনেক নেতাকর্মী এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মনে করছেন, এতে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নীতি প্রতিষ্ঠায় কেন্দ্রীয় নেতৃত্ব দৃঢ় পদক্ষেপ নিয়েছে।

তবে বহিষ্কৃতদের কেউ কেউ বিষয়টিকে ‘একতরফা সিদ্ধান্ত’ বলেও অভিহিত করেছেন—যা দলের অভ্যন্তরীণ বিভাজনকে আরও উসকে দিতে পারে বলে মনে করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X